বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
রংপুরে ভেজাল তেল কারখানায় ডিবির অভিযান

রংপুরে ভেজাল তেল কারখানায় ডিবির অভিযান

নিজস্ব প্রতিবেদক: রংপুরে ভেজাল তেল উৎপাদন ও বিপণনের অভিযোগে বিআরবি মার্কেটিং কোম্পানির কারখানায় অভিযান পরিচালনা করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ ভেজাল পণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নগরীর খোর্দতামপাট সরদারপাড়ায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে ওই কারখানায় ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। এতে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উত্তম প্রসাদ পাঠক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বিআরবি মার্কেটিং কোম্পানির নিজস্ব কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল নারিকেল তেল ও তেল তৈরির উপকরণ জব্দ করা যায়। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ ভেজাল পণ্য সামগ্রী উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই জরিমানার সম্পূর্ণ টাকা পরিশোধ করে আগামীতে ভেজাল পণ্য উৎপাদন না করার প্রতিশ্রুতি দেন বিআরবি মার্কেটিং কোম্পানির ব্যবস্থাপক জহুরুল ইসলাম।

অভিযানে আরও উপস্থিত ছিলেন- মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আলতাফ হোসেন, পুলিশ পরিদর্শক রাজেশ কুমার চক্রবর্তী, এস আই আশিক, ছাইয়ুম প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com