শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
জামালপুরে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

জামালপুরে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে টুম্পা আক্তার নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ পৌরসভার দক্ষিণ বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় আসারুল মিয়ার মেয়ে।

এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঝাউগাড়া গ্রামের ফকির কর্টনের পুকুরের পানিতে ডুবে আরিয়ান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আরিফের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌরসভার দক্ষিণ বাজার এলাকার আসারুল মিয়ার মেয়ে টুম্পা আক্তার পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায়। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় পানি থেকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ হাসপাতালের ইউএইচএফপিও ডা. প্রতাপ কুমার নন্দী এ প্রসঙ্গে কালের কণ্ঠকে জানান, শিশু টুম্পাকে যখন হাসপাতালালে আনা হয় তখন তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পরে তাকে মৃত ঘোষণা করা হলে পরিবারের শোকার্ত স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com