বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
খুলনায় ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী গুলিবিদ্ধ

খুলনায় ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: খুলনায় লামিয়া নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী গু‌লি‌বিদ্ধ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর মিস্ত্রীপাড়া বাজা‌র এলাকার আরাফাত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রী লামিয়া মহানগরীর আরাফাত জামে মসজিদ এলাকার বা‌সিন্দা মো. জামাল হোসেনের মেয়ে ও খুলনার সরকারি ইকবালনগর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় এলাকাবাসীরা জানায়, নগরীর মিস্ত্রীপাড়া আরাফাত জামে মসজিদ এলাকার বা‌সিন্দা জামাল হোসেনের মেয়ে লামিয়া বেলা ১১টার দিকে বাসার গেটের সামনে দা‌ঁড়িয়ে ছি‌ল। এমন সময় বিপরীত পাশে ইউসুফ খাঁর বা‌ড়ির দিক থেকে শর্টগানের একটি গু‌লি এসে লামিয়ার বাম পায়ের ওপরের অংশে বিদ্ধ হয়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মে‌ডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের সার্জা‌রি বিভাগে ভর্তি করা হয়।

খুমেকের কর্তব‌্যরত চি‌কিৎসকরা বলেন, মেয়ে‌টির জীবনের ঝু‌ঁকি না থাকলেও পায়ের বড় ধরনের ক্ষ‌তি হতে পারে। মেয়ে‌টি এখনও অজ্ঞান থাকার কারণে কিছু বলতে পারে‌ননি তারা। এদিকে ঘটনাস্থল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

এদিকে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। পুলিশ পুরো বিষয় তদন্ত করছে। বিস্তারিত পরে জানানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com