ঢাকা    রোববার, ৩১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ভার্চুয়াল প্ল্যাটফর্মে যমুনা ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ভিশন বাংলা ডেস্ক: গত ২৭ আগস্ট তারিখে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যমুনা ব্যাংক লিমিটেড এর ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের সম্মাানিত চেয়ারম্যান জনাব ফজলুর রহমান। এছাড়াও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি'র চেয়ারম্যান জনাব মো. বেলাল হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান জনাব মো. আব্দুর রহমান সরকার, পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ, ব্যাংকের কম্পানি সচিব জনাব এম.এ.রউফ এবং বহিঃ নিরীক্ষক কম্পানির প্রতিনিধিসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ ভার্চ্যুয়ালী বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। সভায় ২০১৯ সালের শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন করা হয়। এছাড়াও উক্ত সভায় ব্যাংকের সংঘ-স্মারক ও সংঘ বিধির কতিপয় ধারার সংশোধন/সংযোজন/বিয়োজনের জন্য স্পেশাল রেজুলেশন অনুমোদন করা হয়।

ভিশন বাংলা ২৪

রোববার, ৩১ মে ২০২৬

ভার্চুয়াল প্ল্যাটফর্মে যমুনা ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২০

featured Image
ভিশন বাংলা ডেস্ক: গত ২৭ আগস্ট তারিখে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যমুনা ব্যাংক লিমিটেড এর ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের সম্মাানিত চেয়ারম্যান জনাব ফজলুর রহমান। এছাড়াও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি'র চেয়ারম্যান জনাব মো. বেলাল হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান জনাব মো. আব্দুর রহমান সরকার, পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ, ব্যাংকের কম্পানি সচিব জনাব এম.এ.রউফ এবং বহিঃ নিরীক্ষক কম্পানির প্রতিনিধিসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ ভার্চ্যুয়ালী বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। সভায় ২০১৯ সালের শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন করা হয়। এছাড়াও উক্ত সভায় ব্যাংকের সংঘ-স্মারক ও সংঘ বিধির কতিপয় ধারার সংশোধন/সংযোজন/বিয়োজনের জন্য স্পেশাল রেজুলেশন অনুমোদন করা হয়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত