শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ডিমলায় অবৈধভাবে স্কুলের গাছ কর্তনের অভিযোগ

ডিমলায় অবৈধভাবে স্কুলের গাছ কর্তনের অভিযোগ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়ন্থ বালাপাড়া নিউ মডেল বালিকা বিদ্যালয়ে মাঠের ১টি বটগাছ ও ১টি কাঁঠাল গাছ কর্তন করেছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও তার ভাই শফিকুল ইসলাম। জানা যায় গাছ ২টি বিদ্যালয় প্রতিষ্ঠার আগেই রফিকুল ইসলামের বাবা মনছার উদ্দিন (দাতা সদস্য) রোপন করেন। বর্তমানে গাছ ২টির মূল্য ৫০ হাজার টাকা। আজ ২৯ আগষ্ট শনিবার দুপুরে সংবাদকর্মী সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষক ও তার ভাই কে জিজ্ঞাসাবাদ করিলে তারা বলেন, প্রতিষ্ঠানের সব কিছু আমরা দিয়েছি, আমরা কার কাছে অনুমতি নিব বলে জানান। উক্ত প্রতিষ্ঠানের সভাপতি সাইদুর রহমান এর সাথে কথা বললে তিনি বলেন গাছ কাটার বিষয় আমি কোন কিছুই জানি না এবং আমাকে অবগত করেনি। তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী কে ঘটনার বিষয় মোবাইল ফোনে জানালে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম এর সাথে যোগাযোগ করতে বলেন। এ ব্যাপারে মুঠোফোনে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বললে তিনি জানান বিধিবর্হিভূত ভাবে গাছ কাটলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলেন জানান। এলাকাবাসী সূত্রে জানা যায় স্কুলটি ২৩ নভেম্বর ২০১৯ সালে এমপিও ঘোষনার পর  থেকে প্রধান শিক্ষক বিভিন্ন ভাবে বিভিন্ন জনের নিকট হইতে পূর্বের তারিখ দেখিয়ে নিয়োগের ও এমপিও ফাইল পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com