শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
পাবনা-৪ আসনে নৌকার প্রার্থী নুরুজ্জামান

পাবনা-৪ আসনে নৌকার প্রার্থী নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনে মো. নুরুজ্জামান বিশ্বাসকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় মো. নুরুজ্জামান বিশ্বাসকে পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উপস্থিত ছিলেন মনোনয়ন বোর্ডের সদস্য দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ। করোনা পরিস্থিতির কারণে সীমিত আকারে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com