ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারি নির্দেশনা না মেনে চলাচলকারী গণপরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করােনাকালেও অনেকে নিয়ম মেনে চলেছে। এখনও যারা সরকারি নির্দেশনা মানছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সেতুমন্ত্রী। মন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন তিনি। সেতুমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব। আজ থেকে গণপরিবহন করোনাকালের জন্য সমন্বয় করা ভাড়ার পরিবর্তে আগের ভাড়ায় ফিরছে। প্রতিটি বাসে সরকার অনুমােদিত ভাড়ার তালিকা প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান কার্যকর করতে আমি বিআরটিএ ও মালিক সমিতিকে অনুরােধ করছি। জনস্বার্থে এবং যাত্রীদের স্বার্থে আমি সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিকসহ সব স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করছি। তিনি বলেন, গণপরিবহনে ভ্রমণকালে যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। যত আসন তত যাত্রী অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। সাবান পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে পর্যাপ্ত।

ভিশন বাংলা ২৪

শনিবার, ৩০ মে ২০২৬

বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: সেতুমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত