বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
রংপুরে ধর্ষণের অভিযোগে শ্বশুরবাড়ি থেকে নতুন জামাই গ্রেপ্তার

রংপুরে ধর্ষণের অভিযোগে শ্বশুরবাড়ি থেকে নতুন জামাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ শ্বশুরবাড়ি থেকে নাজমুল হাসান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামের আব্দুল মজিদ মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাজমুল হাসান গাইবান্দা জেলার সাদুল্যাপুর উপজেলার বজরা হলুদিয়া গ্রামের হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল হাসান গত এক সপ্তাহ আগে বিয়ে করেন উপজেলার বালারহাট ইউনিয়ন আব্দুল মজিদ মিয়ার মেয়েকে। এর আগে রংপুর ধাপ কামারপাড়া এলাকার এক মেয়েকে ধর্ষণ ও তার সঙ্গে প্রতারণার করেন নাজমুল হাসান। ওই অভিযোগে গত সোমবার বিকেলে শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় নাজমুল হাসানকে ধরে ফেলেন তিনি ভুক্তভোগি ওই নারী। এসময় শ্বশুরবাড়ির লোকজন ওই নারীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আইনি সহায়তার জন্য ওই নারী ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ এসে নাজমুল হাসানকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

ভুক্তভোগী ওই নারী বলেন, নাজমুল হাসান একজন প্রতারক ও ঠক। তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সর্ম্পক করে আমার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়াও একই প্রলোভন দেখিয়ে ৫-৭ জন মেয়ের সর্বনাশ করেছেন নাজমুল হাসান।

তিনি আরও জানান, নাজমুল হাসান ইতোপূর্বে বেশ কয়েকটি বিয়েও করেছেন। সম্প্রতি তিনি বালারহাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ মিয়ার মেয়েকে বিয়ে করেন।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, ৯৯৯ কল পেয়ে আমরা ধর্ষণ ও প্রতারণার অভিযোগে নাজমুল হাসানকে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগী ওই নারীর মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com