ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারী গ্রেফতার

ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি: ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জন হলেন- প্রধান আসামি আসাদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাত পৌনে চারটার দিকে দিনাজপুরের কালিগঞ্জ সীমান্ত এলাকার বোনের বাড়ি থেকে আসাদুলকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এছাড়াও অপর এক অভিযানে জাহাঙ্গীরকে আটক করেছেন র‍্যাব সদস্যরা। পরে তাদের রাতেই র‍্যাব-১৩ এর হেডকোয়ার্টার রংপুরে নিয়ে যাওয়া হয়। এর আগে বৃহস্পতিবার ওয়াহিদা খানমের ভাই ঘোড়াঘাট থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। বুধবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর কেটে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে রংপুরে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরিভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়।

ভিশন বাংলা ২৪

সোমবার, ১১ মে ২০২৬

ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২০

featured Image
নিজস্ব প্রতিনিধি: ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জন হলেন- প্রধান আসামি আসাদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাত পৌনে চারটার দিকে দিনাজপুরের কালিগঞ্জ সীমান্ত এলাকার বোনের বাড়ি থেকে আসাদুলকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এছাড়াও অপর এক অভিযানে জাহাঙ্গীরকে আটক করেছেন র‍্যাব সদস্যরা। পরে তাদের রাতেই র‍্যাব-১৩ এর হেডকোয়ার্টার রংপুরে নিয়ে যাওয়া হয়। এর আগে বৃহস্পতিবার ওয়াহিদা খানমের ভাই ঘোড়াঘাট থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। বুধবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর কেটে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে রংপুরে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরিভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত