বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মোংলায় ধর্ষন করতে গিয়ে রুবেল শেখ নামের এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা

মোংলায় ধর্ষন করতে গিয়ে রুবেল শেখ নামের এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা

মোংলা প্রতিনিধি: মোংলায় রাতের অন্ধকারে কিশোরীকে ধর্ষন করতে গেলে রুবেল শেখ নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে  স্থানীয় জনতা। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার বৈদ্যমারী বাজার সংলগ্ন গ্রামের ঘরে ডুকে কিশোরীকে জোর পুর্বক ধর্ষন করার চেষ্টা করে। এসময় কিশোরীর ডাক চিৎকারে ধর্ষক রুবেল পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে হাতেনাতে ধরে ঘরে আটকে রাখে। খবর পেয়ে জনতার হাত থেকে রুবেলকে উদ্ধারের পর আটক করে মোংলা থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
কিশোরীর বড় ভাই বাচ্চু লাহরী ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকদিন থেকে আমাদের বাড়ীর আশপাশ এলাকায় ঘোরাফেরা করতেছিল রুবেল শেখ নামের যুবক। বৃহস্পতিবার দিনগত রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিল লাল মিয়া লাহরীর কিশোরী কন্যা (১৯)। বাড়ীর সবাই ঘুমিয়ে পড়লে রাতের অন্ধকারে কিশোরীর ঘরের দরজা দিয়ে প্রবেশ করে চিলা ইউনিয়নের ফেলির খন্ড এলাকার তরিকুল শেখ’র ছেলে রুবেল শেখ। ঘুমান্ত কিশোরীকে জোর পুবর্ক ধর্ষন করার চেষ্টা করে রুবেল। এসময় কিশোরীর ডাক চিৎকার দিলে পাশের ঘর থেকে এসে বড় ভাই বাচ্চু লাহরী রুবেলকে বোনের রুমে দেখতে পায়। মুহুর্তের মধ্যে আশাপাশের লোকজন এসে রুবেলকে ঘরের মধ্যেই হাতেনাতে আটকে রেখে তার পরিবারের লোকজনকে খবর দেয়। সকাল সাড়ে ৯টার দিকে রুবেল শেখ’র চাচা আলম শেখ, গোলাম শেখ ও কামরুল শেখ ঘটনাস্থলে এসে কিশোরীর পরিবারকে কিছু টাকা দিয়ে রুবেলকে ছড়িয়ে নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ কিশোরীর পরিবারের। স্থানীয় জনতার তোপের মুখে রুবেলকে ছড়িয়ে নিতে না পেরে ভুক্তভোগী পরিবারকে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায় রুবেলের তিন চাচা। স্থানীয়রা দুপুরে বিষয়টি নিয়ে মোংলা থানার সরনাপন্ন হলে জনতার হাত থেকে উদ্ধারের পর রুবেলকে মোংলা থানার পুলিশের এস আই অমিত ও এ এস আই আতিকুর রহমান আটক করে থানায় নিয়ে আসে বলে জানায় থানার এ দুই পুলিশ অফিসার।
রুবেল শেখ’র স্বজন ইউপি সদস্য সোহরাফ শেখ জানায়, বৈদ্যমারী বাজার সংলগ্ন একটি বাড়ীতে রুবেলকে স্থানীয় কয়েকজন যুবক আটকে রেখে পুলিশের কাছে দিয়েছে। এব্যাপারে ওই কিশোরীর পরিবারের সাথে মিট মিমাংশা জন্য চেষ্টা করে ব্যার্থ হয়েছি। শুক্রবার সন্ধ্যায় মেয়েটি থানায় মামলা করতে এসেছে, পুলিশের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানায়, বৈদ্যমারী বাজার সংলগ্ন সুন্দরবন ইউনিয়নের ১নং ওয়ার্ড আগলাদিয়ে গ্রামে একটি ধর্ষনের ঘটনায় রুবেল নামের এক যুবককে আটক করা হয়েছে। এব্যাপারে ধষিতা কিশোরীকে অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। মুল বিষয়টি জানার জন্য কিশোরী ও রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মামলা হওয়ার পরেই রুবেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com