ঢাকা    রোববার, ৩১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

মসজিদে বিস্ফোরণ: বাকি ৯ জন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন নয় জনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল সাংবাদিকদের এ তথ্য জানান। ডা. পার্থ শংকর পাল জানান, এখন পর্যন্ত নয়জন রোগী এখানে ভর্তি আছেন। এদের মধ্যে আটজন আইসিইউতে ও একজন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসধীন ছিলেন। সকালে পোস্ট অপারেটিভ থেকে ওই রোগীকেও আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের শরীরে ৩৫ শতাংশ থেকে ৯৩ শতাংশ পর্যন্ত দগ্ধ রয়েছে। শ্বাসনালিও পোড়া রয়েছে। এখন পর্যন্ত দগ্ধ ৩৭ জনের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল (৮ সেপ্টেম্বর) ১২ শতাংশ দগ্ধ মামুন নামে এক রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসাধীন নয়জনের মধ্যে বেশ কয়েকজন রিকভারি করবেন বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

ভিশন বাংলা ২৪

রোববার, ৩১ মে ২০২৬

মসজিদে বিস্ফোরণ: বাকি ৯ জন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন নয় জনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল সাংবাদিকদের এ তথ্য জানান। ডা. পার্থ শংকর পাল জানান, এখন পর্যন্ত নয়জন রোগী এখানে ভর্তি আছেন। এদের মধ্যে আটজন আইসিইউতে ও একজন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসধীন ছিলেন। সকালে পোস্ট অপারেটিভ থেকে ওই রোগীকেও আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের শরীরে ৩৫ শতাংশ থেকে ৯৩ শতাংশ পর্যন্ত দগ্ধ রয়েছে। শ্বাসনালিও পোড়া রয়েছে। এখন পর্যন্ত দগ্ধ ৩৭ জনের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল (৮ সেপ্টেম্বর) ১২ শতাংশ দগ্ধ মামুন নামে এক রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসাধীন নয়জনের মধ্যে বেশ কয়েকজন রিকভারি করবেন বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত