ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে স্ত্রী হত্যা মামলার রায়ে স্বামী আশরাফ হোসেন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি পলাতক ছিলেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আশরাফ হোসেন কামাল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার তৈয়বপুর গ্রামের মৃত নুরুল গণির ছেলে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর শিপ্রা মোদক এর সত্যতা নিশ্চিত করে বলেন, আশরাফ হোসেন তার স্ত্রী সানজিদা আক্তারকে নিয়ে সোনারগাঁয়ের মেঘনা এলাকায় হোলসিম সিমেন্ট স্টফ কোয়ার্টারে বসবাস করতেন। পারিবারিক কলহের জের ধরে সানজিদাকে ২০০৫ সালের ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় শ্বাসরোধে হত্যা শেষে গলায় ওড়না পেঁচিয়ে মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। এরপর আত্মহত্যা বলে প্রচার করে আশরাফ হোসেন কামাল। তিনি জানান, পুলিশ সানজিদার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তখন সানজিদার বাবা সাদেক মিয়াও সাক্ষী দিয়ে বলেন- সানজিদাকে তার স্বামী হত্যা করেনি, সে আত্মহত্যা করেছে। পরে ময়নাতদন্ত রিপোর্টে আসে সানজিদাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করলেও সোনারগাঁও থানায় পুলিশের এসআই ফিরোজ খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।

ভিশন বাংলা ২৪

শনিবার, ১৬ মে ২০২৬

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত