বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ থেকে মোঃ নজরুল ইসলাম খান:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিরবাজার থেকে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতরা হলেন উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের তারাব আলীর ছেলে বাবুল মিয়া (৪০) এবং একই গ্রামের দুধ মিয়ার ছেলে নাসির মিয়া (৪৫)।

আটকের সত্যতা নিশ্চিত করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোরশেদ আলম জানান, রাতে গোপন সূত্রে খবর পেয়ে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com