ঢাকা    মঙ্গলবার, ২৬ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

কাউন্টারে পাওয়া যাচ্ছে সকল ট্রেনের টিকিট

নিজস্ব প্রতিবেদক: অনলাইনের পাশাপাশি কাউন্টারেও পাওয়া যাচ্ছে সকল ট্রেনের টিকিট। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসনের ২৫ শতাংশ আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা শুরু হয়েছে। বাকি অর্ধেক অর্থাৎ ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইন ইস্যু করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক (টিসি) মো. নাসির হাসান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো স্টেশনের অনুকূলে কোনো নির্দিষ্ট শ্রেণিতে বর্তমান নিয়মে বিক্রয়কৃত মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা ছয়টির বেশি হলে কাউন্টার, অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা অনধিক ছয়টি হলে তা শুধু অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। সকাল ৮টা থেকে কাউন্টারে মাধ্যমে এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে টিকিট ইস্যু করা যাবে।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

কাউন্টারে পাওয়া যাচ্ছে সকল ট্রেনের টিকিট

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক: অনলাইনের পাশাপাশি কাউন্টারেও পাওয়া যাচ্ছে সকল ট্রেনের টিকিট। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসনের ২৫ শতাংশ আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা শুরু হয়েছে। বাকি অর্ধেক অর্থাৎ ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইন ইস্যু করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক (টিসি) মো. নাসির হাসান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো স্টেশনের অনুকূলে কোনো নির্দিষ্ট শ্রেণিতে বর্তমান নিয়মে বিক্রয়কৃত মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা ছয়টির বেশি হলে কাউন্টার, অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা অনধিক ছয়টি হলে তা শুধু অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। সকাল ৮টা থেকে কাউন্টারে মাধ্যমে এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে টিকিট ইস্যু করা যাবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত