বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মোংলা পৌর শহর থেকে হরিনের মাংসসহ এক চোরা শিকারী আটক

মোংলা পৌর শহর থেকে হরিনের মাংসসহ এক চোরা শিকারী আটক

মোংলা প্রতিনিধি: মোংলা পৌর শহরের শেহালাবুনিয়া এলাকা থেকে হরিনের মাংসসহ এক চোরা হরিন শিকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের সেন্টপলস স্কুল সংলগ্ন রাস্তা দিয়ে ব্যাগ ভর্তি হরিনের মাংস নিয়ে যাওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে সুন্দরবনের মায়াবি হরিন শিকার করে একদল চোরা শিকারী পৌর শহরে দিয়ে পাচার করছে এসম গোপন সংবাদ আসে পুলিশের কাছে। এ সংবাদের সুত্রধরে ওই এলাকাসহ বেশ কয়েকটি পয়েন্টে পৃথক অভিযান চালায় পুলিশের কয়েকটি দল। পৌর শহরের ৭নং ওয়ার্ড সেন্টপলস স্কুল সংলগ্ন  রাস্তা দিয়ে ব্যাগ ভর্তি হরিনের মাংস নিয়ে একটি লোক ভ্যান যোগে যাচ্ছিল। এসময় তাকে সন্দেহ হলে পিছন থেকে ধাওয়া করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আনুমানিক ১০ কেজি মাংসসহ মোংলা শহরের ১নং ওয়ার্ড কুমারখালী এলাকার বাসিন্ধা দোলেয়ার হাওলাদারের ভাড়াটিয়া এবং মোড়েলগঞ্জ উপজেলার তেলীখালী গ্রামের মজনু হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদা (৪০) কে আটক করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, একটি চক্র প্রশাসনের নজর ফাকি দিয়ে সুন্দরবন থেকে হরিণ পাচার করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে গোপনে এমন গোপন খবরের সুত্রধরে মোংলা থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম তার সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। এসময় একটি ব্যাগ ভর্তি হরিণের মাংস সহ বাচ্চু হাওলার কে আটক করা হয়। আজ শনিবার সকালে আটক বাচ্চু হাওলাদার কে বাগেরহাট আদালতে প্রেরন করা হবে এবং আদালতের নির্দেশনায় জব্দকৃত হরিণের মাংস ধ্বংশ করা হবে বরেও জানায় পুলিশের এ কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com