বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: অটোচালক ও যাত্রী গ্রেপ্তার

বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: অটোচালক ও যাত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বানারীপাড়ায় এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষক অটোচালক কাওছার (৩০) এবং তার সহযোগী রাসেলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পৌর শহর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে ধর্ষিতা ওই গৃহবধূ (২০) ধর্ষণের ২৮ দিন পরে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের এক গৃহবধূ বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কাওছারের অটোবাইকে ওঠেন। এ সময় কাওছার এবং গাড়িতে থাকা তার সহযোগী রাসেল তাঁকে ভয়ভীতি দেখিয়ে নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। ওই গৃহবধূ সেখান থেকে মাছ রং গ্রামে দেবরের বাসায় রাত্রী যাপন করে পরদিন ১৬ আগস্ট বরিশাল থেকে লঞ্চে স্বামীর কাছে ঢাকায় চলে যান। এদিকে ধর্ষক ওই গৃহবধূর স্বামীর মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে ফোন করে তারা তার স্ত্রীকে ধর্ষণ করার বিষয়টি জানিয়ে দম্ভ প্রকাশ ও ভয়ভীতি প্রদর্শন করে।

গত ২৯ আগস্ট স্বামীসহ ওই গৃহবধূ বানারীপাড়ায় ফিরে আসেন। ধর্ষকরা ওই গৃহবধূ বাসা থেকে বের হলে  পথেঘাটে তাকে উত্ত্যক্ত ও ভয়ভীতি দেখাতে থাকে। ফলে নিরুপায় হয়ে ওই গৃহবধূ ১২ সেপ্টেম্বর দুপুরে দুই ধর্ষককে আসামি করে মামলা দায়ের করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com