শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মোংলায় স্কুটি কিনে না দেয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

মোংলায় স্কুটি কিনে না দেয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

মোংলা প্রতিনিধি: মোংলায় মা-বাবার সাথে অভিমান করে গলায় ফাসঁ লাগিয়ে এক কলেজ ছাত্রী আত্বহত্যা করেছে। শনিবার বিকালে দ্বিগরাজ এলাকায় নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাসঁ লাগালে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলার ঝনঝনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করে।
রামপাল থানার ওসি তদন্ত মোঃ নজরুল ইসলাম জানায়, মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকায় মা-বাবার সাথে বসবাস করতেন মিম আক্তার (২০)। বেশ কয়েক দিন ধরে মায়ের কাছে মটরসাইকেল (স্কুটি) কিনে দেয়ার জন্য বায়না করে আসছিল। কিন্ত মা-বাবা স্কুটি কিনে না দেয়ায় অভিমান করে শনিবার বিকালে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্বহত্যা করে। মেয়েকে কোথায় না দেখে মা তার রুমের সামনে গেলে আড়ার সাথে ঝুলানে অবস্তায় দেখতে পায়। এসময় তার মায়ের ডাক চিৎকারে স্থানীয়রা এসে দ্রুত উদ্ধার করে পার্শবর্তী রামপাল উপজেলা ঝনঝনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার তাকে মুত্য ঘোষনা করে। মৃত মিম আক্তার খুলনা পলিটেকনিক কলেজের ২য় বর্ষের ছাত্রী এবং দ্বিগরাজ এলাকার মিকাইল হোসেন’র মেয়ে। কলেজ ছাত্রী মিম আত্বহত্যা ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। এঘটনায় রামপাল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com