ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

১৩৯ বন্দির বিচার ৩১ আগস্টের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

দেশের ৬৮টি কারাগারে হত্যাসহ বিভিন্ন ফৌজদারি অপরাধে সাত বছরের বেশি সময় ধরে বন্দি থাকা ১৩৯ জনের বিচার আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।   সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী কুমার দেবুল দে সোমবার ১৩৯ কারাবন্দির বিষয়টি নজরে আনলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।   এসব বিচারপ্রক্রিয়ায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সর্বাধিক সহযোগিতা করতে বলা হয়েছে। পাশাপাশি ৩১ আগস্টের পর উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে সংশ্লিষ্ট বিচারিক আদালতকে সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটির কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।   একই সঙ্গে এসব মামলাসংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে। আদালত বলেছে, এতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।   বিচারের দীর্ঘসূত্রতা বা বিলম্ব বিচারে সাত বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক ব্যক্তিদের তথ্য চেয়ে দেশের আটটি বিভাগের ৬৮টি কারাগারে গত বছরের ১৯ নভেম্বর চিঠি দেয় সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড।   এই চিঠির পরিপ্রেক্ষিতে গত বছরের ৩১ ডিসেম্বর কারা কর্তৃপক্ষ ২৫৬ জনের তালিকা পাঠায়। সে তালিকা থেকে যাচাই-বাছায়ের পর রবিবার ১৩৯ কারাবন্দির বন্দিদশা নজরে আনে লিগ্যাল এইড। আজ শুনানির পর আদালত ওই আদেশ দেন।   লিগ্যাল এইড থেকে পাওয়া তালিকা অনুযায়ী, ঢাকা বিভাগে সাত বছরের বেশি সময় ধরে কারাবন্দি ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে একজন, খুলনা বিভাগে পাঁচজন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে আটজন।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

১৩৯ বন্দির বিচার ৩১ আগস্টের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত