বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মোংলায় পুলিশের হাতে মটরসাইকেল চোর আটক

মোংলায় পুলিশের হাতে মটরসাইকেল চোর আটক

মোংলা প্রতিনিধি: মোংলায় মটরসাইকেল চোর সিন্ডিগেটের এক সদস্যকে আটক করেছে পুলিশ। মোংলা পোর্ট পৌর শহরের কেওড়াতলা এলাকার একটি বাড়ী থেকে গাড়ীটিসহ ওই সদস্যকে আটক করা হয়। তবে মটরসাইকেলটি নিয়ে রাতেই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল এ গাড়ী চোর সিন্ডিগেট গ্রুপটি। খবর পেয়ে পুলিশ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আজ মঙ্গলবার বিকালে মটরসাইকেল চোর গ্রুপের এ সদস্যকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
থানায় দায়ের করা মামলা সুত্রে জানা যায়, মোংলা পৌর শহরের কেওড়াতওলা এলাকার মৃত পিয়ার আহম্মেদের ছেলে আব্দুল্লাহ আল মামুনের বাড়ীর উঠানে থাকা কালো রংয়ের একটি হিরো হুন্ডা মটরসাইকেল সোমবারা গভীর রাতে গাড়ীর লক ভেঙ্গে চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর গ্রুপের সদস্যরা। বাড়ীর লোকজন উঠানে মটর সাইকেলটি দেখতে না পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর আলম ও কার্তিক চন্দ্র পালসহ সঙ্গীয় পোর্স নিয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে কেওড়াতলার বটতলা জিরোপয়েন্ট এলাকা থেকে মটর সাইকেলসহ চোর গ্রুপের একজনকে আটক করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অপর দুই সদস্য পালিয়ে যায়। মটরসাইকেল চুরির অপরাধে আটক সিগনাল টাওয়ার এলাকার জয়নাল আবেদীনের ছেলে নুরনবী হোসেন ওরফে আল আমিন (২০)সহ পলাতক আসামী সিগনাল টাওয়ার এলাকার আলমগীরের ছেলে বাবু হোসেন (২০) ও আন্ধারিয়ার তরিকুল ইসলামের ছেলে জুয়েল শেখ (১৯)। এ তিন জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানায়, মোংলার কেওড়াতলা এলাকা থেকে মটরসাইকেল চোর সিন্ডিগেট চক্রের এক সদস্যকে গাড়ীসহ হাতেনাতে আটক করা হয়েছে। বাকি দুই আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানায় এ কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com