বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ঠাকুরগাঁওয়ে পূর্বের কেনা পেঁয়াজ অতিরিক্ত মূল্যে বিক্রি; আড়ৎদারকেকে জরিমানা করলেন ইউএনও!

ঠাকুরগাঁওয়ে পূর্বের কেনা পেঁয়াজ অতিরিক্ত মূল্যে বিক্রি; আড়ৎদারকেকে জরিমানা করলেন ইউএনও!

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: পূর্বের কেনা পেঁয়াজ গুদামে সংরক্ষণ করে ঠাকুরগাঁওয়ের কাঁচামাল আড়তে অতিরিক্ত মূল্যে বিক্রি করায় আব্দুল জব্বার নামে এক আড়ৎদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের গোবিন্দ নগরস্থ কাঁচামাল আড়তে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই আড়ৎদারকে জরিমানা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুন।

জানা যায়, শহরের গোবিন্দ নগরস্থ সমবায় মার্কেটের মেসার্স আল আমিন ট্রেডার্সের স্বত্তাধিকারী আব্দুল জব্বার ক্রয়মূল্যের সাথে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করছে এমন অভিযোগ পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এসময় অভিযোগের সত্যতা পেয়ে ব্যবসায়ি আব্দুল জব্বারকে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।

এছাড়াও এসময় তিনি আড়তের বেশ কিছু পাইকারী ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং তাদের ইনভয়েস চেক করে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি না করতে ব্যবসায়িদের নির্দেশ দেন। ক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দামে বিক্রি বন্ধে এ জাতীয় অভিযান অব্যাহত খাকার ঘোষণা দেন তিনি।

আদালত পরিচালনাকালে প্রেসক্লাব সভাপতি মনসুর আলীসহ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও আব্দুল্লাহ-আল-মামুন জানান, হঠাৎ করে আজকে আড়ৎদাররা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে অভিযোগ পেয়ে আমরা আড়তে অভিযান পরিচালনা করি। এসে দেখতে পাই দেশী পেয়াজ ও ভারতীয় পেয়াজ অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। যেটি ৩৮-৫০ টাকা কেজি ছিলো সেটি আজ ৭৫ টাকা বিক্রি হচ্ছে। পরে আমরা আড়তদারদের ইনভয়েজগুলো চেক করে দেখি গতকালের ২ হাজার টাকা মণে কেনা পিঁয়াজ আজ ৩ হাজার টাকা মণে বিক্রি করছে। একদিনে কিভাবে এটা করা সম্ভব?

তিনি বলেন, পেঁয়াজ আমাদের একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। এসব নিত্য প্রয়োজনীয় জিনিস যেনো কেউ অযথা দাম না বাড়ায় সে জন্য আমরা সব সময় এসব নজরদারিতে রাখবো এবং জনস্বার্থে এমন ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com