সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহের ত্রিশালে স্বপ্ন ফাউন্ডেশন এর মানবতার উদ্যোগ

ময়মনসিংহের ত্রিশালে স্বপ্ন ফাউন্ডেশন এর মানবতার উদ্যোগ

শিক্ষা জাতির মেরুদণ্ড। জাতির উন্নতির জন্য প্রয়োজন শিক্ষা। আর শিক্ষার জন্য প্রয়োজন সুষ্ঠু পরিবেশ। সবার সাধ আর স্বপ্ন একরকম মিলে না। অর্থের অভাবে অনেকেই পড়ালেখায় এগুতে পারে না, যাদের আছে প্রবল ইচ্ছাশক্তি। আর এই ইচ্ছাশক্তি কে বাস্তব রূপ দিতে এগিয়ে এলো স্বপ্ন ফাউন্ডেশন। হাতে হলুদ রঙের খাম নিয়ে তারা গিয়ে হাজির হয়।

আজ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ৩৫ নং আহাম্মদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় এর ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন তারা। শিক্ষা উপকরণ পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় প্রাণচাঞ্চল্য। তাদের চোখেমুখে আনন্দের রেখা ফুটে উঠে। তাদের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত ফাউন্ডেশন এর পরিচালকরাও।

স্বপ্ন ফাউন্ডেশন এর সভাপতি উৎসব সিং সাগর বলেন, বাচ্চা গুলো কেউ গরিব কেউ এতিম। আমাদের একটু সাহায্য দ্বারা যদি তারা নিজের পায়ে দাড়াতে পারে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তাহলে তারা ভবিষ্যতে বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমাদের বিশ্বাস। এজন্য আমাদের এই ছোট্ট প্রয়াস।

সেখানে আরো উপস্থিত ছিলেন স্বপ্ন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জনাব অন্তর রায়, সাংগঠনিক সম্পাদক জনাব মেহেদী হাসান জয় এবং স্কুলের শিক্ষকমন্ডলী। সর্বদা এমন উদ্যোগে সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

ময়মনসিংহ থেকে তোফাজ্জল হোসেন ও আমিনুল ইসলাম শারফিন

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com