রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ওয়াহিদা খানমকে ওএসডি

ওয়াহিদা খানমকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ শনিবার জনপ্রশাসনের অভ্যন্তরীণ নিয়োগ শাখা হতে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় গত বুধবার এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি ঘোড়াঘাটে সরকারি বাসায় দুর্বৃত্তদের হামলার শিকার হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা। এরপর তাকে ও তার বাবাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুর ক্যান্টনমেন্ট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ওয়াহিদা খানমকে ঢাকায় আনা হয়। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয় ওয়াহিদা খানমকে। অবস্থা স্থিতিশীল না হওয়ায় তার অস্ত্রোপচার করা নিয়ে দ্বিধায় ছিলেন মেডিক্যাল বোর্ড। পরে অবস্থার উন্নতি হলে অস্ত্রোপচার হয়।

বর্তমানে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থার খুব দ্রুতই উন্নতি ঘটছে। তিনি এখন শঙ্কামুক্ত। তার মাথার সব সেলাই কাটা হয়েছে। অস্ত্রোপচারের স্থানেও কোনো সমস্যা নেই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com