শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
কুষ্টিয়ায় নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক: ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার

কুষ্টিয়ায় নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক: ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ভেড়ামারা বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এসময় পাবনা সদর উপজেলার তিনগাছা রাজাপুর গ্রামের মৃত রহিম সরকারের ছেলে মো. জিয়া সরকার (৩৫), তার স্ত্রী মোছা. রোজিনা খাতুন (৩২) ও সালগাড়িয়া গ্রামের মৃত নুর আলমের ছেলে মো. রেজাউলকে (৪৫) আটক করা হয়।

আটকের সময় তাদের কাছে থাকা কয়েকটি ব্যাগ থেকে ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com