বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
নীলা রায় হত্যা মামলায় গ্রেফতার ১

নীলা রায় হত্যা মামলায় গ্রেফতার ১

সাভার প্রতিনিধি- সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নীলা রায় (১৪) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বুধবার (২৩ সেপ্টেম্বর) একজনকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় সোমবার সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন নীলার বাবা নারায়ণ রায়। বখাটে মিজান ছাড়াও এ মামলার আসামি করা হয়েছে তার বাবা-মা ও অজ্ঞাত কয়েকজনকে।

ছুরিকাঘাতে স্কুল ছাত্রীকে হত্যার পর থেকে অভিযুক্ত যুবক মিজানুর রহমান পলাতক ছিল। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাভার মডেল থানাধীন পালপাড়া মহল্লার গার্লস স্কুল রোডে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে নীলা। তার বাবা-মার সঙ্গে পৌর এলাকার কাজী মোকমা পাড়া একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় অ্যাসেড স্কুল নামে একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করত। অভিযুক্ত যুবক মিজানুর রহমান চৌধুরী একই এলাকার বাসিন্দা।

নীলার স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে বখাটে মিজানুর নীলাকে বিভিন্ন সময় প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও ওই যুবক নীলাকে উত্ত্যক্ত করত। সবশেষ রোববার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় নীলাকে হাসপাতালে অক্সিজেন দিতে নিয়ে যায় তার ভাই অলক। পরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে পালপাড়া এলাকায় তাদের গতিরোধ করে বখাটে যুবক মিজানুর। এ সময় নানা ভয়ভীতি দেখিয়ে অলককে পাঠিয়ে দিয়ে নীলার বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com