বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মাকে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে দেয় ১৬ বছরের ছেলে

মাকে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে দেয় ১৬ বছরের ছেলে

নিজস্ব প্রতিবেদক: মাকে হত্যার পর গুম করার অংশ হিসেবে লাশ আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগে ছেলে আকাশ পান্ডেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতেই তাকে গ্রেফতার করা হয়। এ সময় মায়ের লাশ পুড়ানোতে ব্যবহৃত কেরোসিনের বোতল উদ্ধার করা হয়।
গ্রেফতার আকাশ জেলার কোটালীপাড়ার রাধাগঞ্জ ইউপির কালিকাবাড়ী গ্রামের মনোরঞ্জন পান্ডের ছেলে।  গোপালগঞ্জের অ্যাডিশনাল এসপি (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, গত ২৭ জুন রাতে মানসিক রোগী মা হাসি পান্ডের কাছে খাবার চায় আকাশ পান্ডে। ওই সময় খাবার ফেলে দিয়ে ছেলে আকাশের দিকে বটি নিয়ে তেড়ে আসেন মা হাসি। তখন আকাশ লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করলেই ঘটনাস্থলে মারা যান হাসি পান্ডে। পরে আকাশ একটি নৌকা যোগে মায়ের লাশ বাড়ি থেকে প্রায় ৪০০ ফুট দূরে নিয়ে যায়। সেখানে শুকাতে দেয়া কাঠের স্তুপের ওপর মায়ের লাশ রেখে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় আকাশ।

তিনি আরো বলেন, মাকে হত্যার পর গুমের পরিকল্পনার অংশ হিসেবে মিথ্যা নাটক করে আকাশ। সে নানা জায়গায় মাকে খুঁজতে থাকে। এমনকি বাবাকে দিয়ে নানা জুড়ান বাড়ৈসহ ৪ জনকে আসামি করায় আকাশ। কিন্তু পাল্টা নানা জুড়ান বাড়ৈ বাদী হয়ে জামাই মনোরঞ্জন পান্ডেসহ ৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এতে নানা জুড়ানের মামলা তদন্ত করতে গিয়ে আকাশের নৃশংসতা বেরিয়ে আসে। পরে নিজের মাকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার কথাও স্বীকার করেছে আকাশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com