শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
গোবিন্দগঞ্জে তরুণীকে আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৪

গোবিন্দগঞ্জে তরুণীকে আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: গোবিন্দগঞ্জে এক তরুণীকে (২০) দুইদিন ধরে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শিববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ফরিদপুর জেলার চক হরিরামপুর গ্রামের ওই তরুণী গোবিন্দগঞ্জে আসেন। এ সময় কয়েকজন যুবক তাকে গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। সেখানে দুইদিন আটকে থাকার পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কৌশলে পালিয়ে ওই তরুণী সরাসরি গোবিন্দগঞ্জ থানায় উপস্থিত হন। এ সময় তার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- চাষকপাড়া গ্রামের আনোয়ারুলের ছেলে শাহাদৎ হোসেন (২০), নাচাই কোচাই (ফুলবাড়ী) গ্রামের রহমান সরকারের ছেলে জহুরুল সরকার (২৬), পৌরসভার বোয়ালিয়া (নয়াপাড়া) গ্রামের আব্দুল হামিদের ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫) ও থানাপাড়া (কসাইপাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে জাহিদ হাসান (২৭)।

একই অভিযোগে পলাতক রয়েছে চাষকপাড়া গ্রামের পচু মিয়ার ছেলে আনারুল (৩২), কুড়িপাড়া (শিববাড়ি) গ্রামের সুনিলের ছেলে নবানুসহ (৩২) অজ্ঞাত কয়েকজন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com