শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
এমসি কলেজ ছাত্রাবাসে নারী ধর্ষণের ঘটনায় আরো দুই আসামি গ্রেপ্তার

এমসি কলেজ ছাত্রাবাসে নারী ধর্ষণের ঘটনায় আরো দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নারী ধর্ষণের ঘটনার অন্যতম আসামি রবিউল ইসলাম (২৫) ও শাহ মাহবুবুর রহমান রনিকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৯ সিলেট ও হবিগঞ্জের গোয়েন্দা পুলিশ পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে।

রবিবার রাত পৌনে ১০টায় হবিগঞ্জের গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ নিজ আগনা গ্রাম থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

রবিবার রাতে জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে মামলার অন্যতম আসামি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনিপাড়া গ্রামের শাহ মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। র‌্যাব-৯ সিলেট অফিস এই তথ্য নিশ্চিত করে।

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ জানান, হবিগঞ্জের বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম ও ডিবির ওসি মানিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নবীগঞ্জের ইনাতগঞ্জ নিজআগনা গ্রাম থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামের বাসিন্দা।

এর আগে মামলার আরেক আসামি অর্জুন লস্করকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভোরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের (মনতলা) ভারতীয় সীমান্তবর্তী গ্রাম দুলর্ভপুর থেকে তাকে গ্রেপ্তার করে সিলেট গোয়েন্দা পুলিশ। তবে তার বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com