শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
সিরাজগঞ্জে সুদের টাকা দিতে না পারায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

সিরাজগঞ্জে সুদের টাকা দিতে না পারায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুরের আদর্শগ্রামে ঋণের টাকার সুদ দিতে না পারায় সোমা রানী দাস নামের এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। আজ বুধবার দুপুরে এই নির্মম ঘটনা ঘটান দিপ্তী বেগম ও তার লোকজন।

জানা যায়, সোমা রানী দাস এনায়েতপুর আদর্শগ্রামের সঞ্জীব দাসের স্ত্রী। সুদের টাকার পাশাপাশি ঋণদাতা আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তার কাছে।

সোমা রানী দাস জানান, তার গ্রামের আব্দুল কাদেরের মেয়ে দিপ্তী বেগম দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছেন। দিপ্তী গ্রামের অত্যন্ত প্রভাবশালী। কিছুদিন আগে সোমা তার কাছ থেকে থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। আর্থিক অস্বচ্ছলতার কারণে তিনি সময়মতো সুদের টাকা পরিশোধ করতে না পারায় দিপ্তী বেগম তার লোকজন নিয়ে তার বাড়ি যান। পরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এ সময় সোমার কাছে আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন দিপ্তী।

এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নির্যাতনের চিত্রটি ভিডিও ধারণ করেন স্থানীয় যুবকেরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনা জানার পর উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাশ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। ওসি দীপক কুমার দাশ বলেন, বিষয়টি আমার দেখছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com