বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
সাটুরিয়ায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সাটুরিয়ায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার এলাকা থেকে প্রীতি আক্তার (১৪) নামে নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রীতি আক্তার ওই এলাকার হুমায়ুন কবিরের মেয়ে এবং স্থানীয় আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাবিবুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া খবরের উপর ভিত্তি করে প্রীতির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে বলে জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com