বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
বরগুনায় মুখ বেঁধে শিশু ক্রেতাকে বৃদ্ধ দোকানির ধর্ষণ!

বরগুনায় মুখ বেঁধে শিশু ক্রেতাকে বৃদ্ধ দোকানির ধর্ষণ!

নিজস্ব প্রতিবেদক: বরগুনার তালতলীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুস সোবাহান (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তালতলী থানায় দায়েরকৃত মামলার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লালুপাড়া এলাকার আব্দুস সোবাহান হাওলাদার দীর্ঘদিন ধরে ফকিরহাট বাজারে মুদি মনোহরী দোকান দিয়ে ব্যবসা করে আসছে। ওই বাজারের পাশেই ইদুপাড়া এলাকার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে গত সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে তার দোকানে বাজার করতে যায়। এ সময় ব্যবসায়ী আব্দুস সোবহান মেয়েটিকে ডেকে কৌশলে দোকানের পিছনে থাকা একটি রুমে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন। ধস্তাধস্তিতে মেয়েটির মুখের বাঁধন খুলে যায়। তখন ওই শিশুর চিৎকার শুনতে পায় শাকিল নামের এক ক্রেতা। ওই ঘটনা কাউকে না জানানোর জন্য যুবক শাকিলকে হুমকি দেয় সোবাহান। এরপর ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিম পরিবারের সাথে একাধিকবার সমঝোতার চেষ্টা করেন তিনি।

এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে আব্দুস সোবাহান তার লোকজন নিয়ে শাকিলকে সন্দেহ করে পিটিয়ে করে আহত করে। আহত শাকিলকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে বৃহস্পতিবার রাতেই শিশুটির বাবা তালতলী থানায় আব্দুস সোবাহান হাওলাদারকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। রাতেই পুলিশ তাকে ফকিরহাট বাজার থেকে গ্রেপ্তার করে। আজ আদালতের মাধ্যমে তাকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া মুঠোফোনে বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com