বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মোংলায় শিশু ধর্ষনের অভিযোগে আটক-১

মোংলায় শিশু ধর্ষনের অভিযোগে আটক-১

মোংলা প্রতিনিধি: মোংলা মাকোরডোন আবাসন এলাকায় মাদ্রাসা পড়ুয়া শিশু ছাত্রীকে ধর্ষনের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আজ ৩ অক্টোবর শনিবার সন্ধায় খাবারের লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ওই শিশুকে ধর্ষন করে মান্নান নামের এক ব্যাক্তি। খবর পেয়ে মোংলা থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
প্রতাক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় খাবারের লোভ দেখিয়ে মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে ঘরে নিয়ে ধর্ষন করে মান্নান নামের এক ব্যাক্তি। ধর্ষীতা ওই শিশুর ডাক চিৎকারে এলাবাসী ছুটে এসে হাতে-নাতে মান্নানকে আটকে রেখে পুলিশকে খবর দেয়া হয়। সন্ধায় পুশিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আটক মান্নান দুই সন্তানের জনক এবং একই এলাকার আহাম্মাদ সরদারের ছেলে। ধর্ষনের শিকার অসুস্থ্য ওই শিশুকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে মান্নান সরদারকে আসামী করে মোংলা থানায় ধর্ষনের মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় থানার উপ-পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ ভ্যানার্জি।
থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানায়, উপজেলার চাদঁপাই ইউনিয়নের মাকোরডোন এলাকায় শিশু ধর্ষনের অভিযোগে মান্নান নামের একজনকে এলাকাবাসী হাতে-নাতে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ধর্ষনের মামলার প্রস্তুতি চলছে বরেও জানায় পুলিশের এ কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com