বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামের বৈরাগী বাড়ীর রিক্সাচালক বিল্লাল হোসেন (৪০)কে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত বিল্লাল হোসেন একই বাড়ীর মৃত মুসলিম মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার (৪ অক্টোবর) দুপুরে রিক্সাচালক বিল্লালের বসতঘরে।

এ ব্যপারে শিশুটির মা বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামের বৈরাগী বাড়ীর রিক্সাচালক বিল্লাল হোসেন স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় শিশুটির মা স্থানীয় লোকজনকে জানালেও কোন প্রতিকার পায়নি।

রবিবার (৪ অক্টোবর) দুপুর দেড়টায় ঘরে কেউ না থাকার সুযোগে বিল্লাল হোসেন শিশুটিকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।

দীর্ঘক্ষন ঘরে ফিরে না আসায় শিশুটির মা তাকে খুজতে বের হয়ে বিল্লালের বসতঘর থেকে চিৎকারের আওয়াজ পেলে স্থানীয় লোকজনকে ডেকে আনে। এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে বিল্লাল হোসেন পালিয়ে চলে যায়।

গতকাল রবিবার দিবাগত রাত ১২টায় শিশুটির মা বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র দাস ও এস আই ইভা সাহা একদল পুলিশ নিয়ে বিল্লালকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় হানা দেয়।

লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) স্পীনা রানী প্রামানিকের সহযোগীতায় গভীর রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রায়পুর উপজেলার একটি গ্রাম থেকে বিল্লাল হোসেনকে আটক করতে সক্ষম হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইভা সাহা জানান, আমরা প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। গ্রেফতাকরকৃত বিল্লাল হোসেনকে আদালতের মাধ্যমে জেলা কারাগাওে প্রেরণ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিশুর জবানবন্ধী নিয়ে তার মায়ের জিম্মায় দেয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com