শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ফজরের সময় মাদরাসা সুপারের কক্ষে ডেকে ছাত্রীকে ধর্ষণ

ফজরের সময় মাদরাসা সুপারের কক্ষে ডেকে ছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরে এক মাদরাসা ছাত্রীকে (১৩) দু’দফা ধর্ষণের ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসা ঘেরাও করে ভাঙচুর করেছে। এ ঘটনার পরে সোমবার রাতে মাওলানা আবদুল কাদের নামে ওই মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার ভোরে ও রাতে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদরাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ওই শিক্ষার্থীকে হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ সূত্র জানায়, মেয়েটি ওই মাদরাসার আবাসিক ছাত্রী। সপ্তাহের ৬ দিন সে ওই মাদরাসায় থাকত। প্রতি শুক্রবার সকালে তার বাবা তাকে বাড়ি নিয়ে যেতেন, আবার শনিবার সকালে পৌঁছে দিতেন মাদরাসায়। গত শনিবার সকালে মেয়েটির বাবা তাকে মাদরাসায় পৌঁছে দেন।

রবিবার ভোরে ফজরের নামাজের সময় মাওলানা আবদুল কাদের মেয়েটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে রাত ৮টার দিকে আবারো কক্ষে ডেকে নিয়ে তাকে দ্বিতীয় দফা ধর্ষণ করেন। এ সময় সুপার বিষয়টি কাউকে না জানাতে মেয়েটিকে শাসিয়ে দেন। তবে মেয়েটি গতকাল সোমবার সকালে তার এক সহপাঠীকে বিষয়টি জানায়। সহপাঠী ঘটনাটি তার বাবাকে জানালে তা এলাকায় জানাজানি হয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা মাদরাসায় হামলা চালায় ও ভাঙচুর করে।

মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে মেয়েটিকে মেডিক্যাল টেস্টের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাদরাসা সুপারকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com