বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
পাবনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পাবনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় গোলজার হোসেন (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পাবনার চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার গোলজার নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে এবং জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের ওই প্রবাসী দুই বছর ধরে ইরাকে থাকেন। সেখান থেকে তার স্ত্রীর কাছে নিয়মিত টাকা পাঠাতেন। এরই মধ্যে পাশের নাজিরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা গোলজার হোসেন ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন এবং একাধিকবার ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই গৃহবধূর অশ্লীল ছবি ধারণ করে তা প্রচারের ভয় দেখিয়ে বিভিন্ন সময় পাঁচ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেন গোলজার হোসেন। গত এক মাস আগে প্রবাসী স্বামী দেশে ফিরে আসেন এবং টাকা-পয়সার হিসাব চান।

এ অবস্থায় তার স্ত্রী জানান, গোলজারের কাছে পাঁচ লাখ ২০ হাজার টাকা রাখা আছে। তিনি টাকা চাইলে গোলজার তালবাহানা করতে থাকেন। গত ২ অক্টোবর তার স্বামী আবারো টাকা চাইতে গেলে গোলজার ও তার লোকজন তাকে মারপিট করে আহত করেন। এ নিয়ে থানায় তিনি একটি অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বুধবার বিকালে বিষয়টি মীমাংসার জন্য সালিস বৈঠকের আয়োজন করা হয়। সালিসে ওই গৃহবধূ ধর্ষণ ও নির্যাতনের বিষয়টি প্রকাশ করেন। কিন্তু ধর্ষণের বিষয়টি আপোষযোগ্য না হওয়ায় শালিস ভন্ডুল হয়ে যায়। পরে ওই গৃহবধূ থানায় ধর্ষণের মামলা করলে রাতেই পুলিশ আসামি গোলজার হোসেনকে গ্রেপ্তার করে।

জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার গোলজার হোসেনের পদবী নিশ্চিত করে জানান, তিনি যে কাজ করেছে তা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। আমরা তাকে দল থেকে বহিস্কার করার প্রস্তুতি নিচ্ছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com