মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

ঠাকুরগাঁওয়ে মায়ের কবরের পাশে থেকে ছেলের মরদেহ উদ্ধার !

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মোলানী মাদ্রাসা পাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে মায়ের কবরের পাশে ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দুপুরে খবর পেয়ে সদর থানার পুলিশ সেখানে গিয়ে নূর ইসলাম (৪৫) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নূর ইসলাম শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নিখোঁজ হয়। রাত থেকে তাকে খোঁজা খুঁজি করে রোববার দুপুরে তার বাড়ির পাশে পারিবারিক গোরুস্থানে তার মায়ের কবরের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে বিকাল পর্যন্ত আলামত সংগ্রহ করে লাশ উদ্ধার করে।
নূর ইসলাম দেবীপুর ইউনিয়নের মোলানী মাদ্রাসা পাড়া গ্রামের আবুল কাশেম এর ছেলে। তিনি স্থানীয় বৈরাগী বাজারে মুদির দোকান করতো।
 
নূর ইসলামের দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো তদন্ত কার্যক্রম চলমান আছে। ময়না তদন্তের রির্পোট পেলে ও আমাদের ইনভেস্টিগেশন শেষ হলে মৃত্যুর কারণ জানা যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com