শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এতে দেশের বিভিন্ন এলাকায় জেলেরা ইলিশ ধরা থেকে বিরত রয়েছেন। বাজারে বিক্রি ও সংরক্ষণও বন্ধ রয়েছে।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘ইলিশসম্পদ উন্নয়নে বাধা দেওয়া দুর্বৃত্তদের প্রতি ন্যূনতম অনুকম্পা থাকবে না। মা ইলিশ সংরক্ষণ অভিযান সবাই মিলে সফল করতে হবে। কিছু প্রতিকূলতা ও সমস্যা রয়েছে। এ সমস্যা ও প্রতিকূলতা আমাদের সদিচ্ছা ও সৃজনশীলতা দিয়ে অতিক্রম করতে হবে।’

গতকাল মঙ্গলবার সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম আরো বলেন, ‘সমস্যা অতিক্রম করে কাজ করতে পারলেই সফলতা আসবে। মানুষের সচেতনতা বাড়ছে। আইনের প্রয়োগকে আমরা এমন জায়গায় নিয়ে এসেছি যে দুর্বৃত্তরা দেশের উন্নয়নে, মাছের উন্নয়নে বাধা; সেই দুর্বৃত্তদের প্রতি আমাদের কোনো রকম অনুকম্পা থাকবে না।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com