সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
করোনার দ্বিতীয় ঢেউ রুখতে মাস্ক পরুন : প্রধানমন্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে মাস্ক পরুন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে মহামারি করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসমাগম স্থলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরিধান আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্টিত মন্ত্রিসভার বৈঠকে এ আহ্ববান জানান তিনি।

প্রধানমন্ত্রীর তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিলেও মন্ত্রিসভার অপর সদ্যরা সচিবালয় থেকে যোগ দেন। বৈঠকে শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের সবার মাস্ক ব্যবহার করা উচিত… মাস্ক পরিধান না করে আসন্ন দুর্গাপূজাসহ প্রকাশ্য স্থান, সমাবেশ, মসজিদ এবং অন্যান্য উৎসবগুলোতে যাওয়া উচিত নয়।প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা আশা করে, এটি (মাস্ক পরিধান) আরও কঠোর উপায়ে কার্যকর করা হবে।’ মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী সকলকে মহামারি সম্পর্কে আরও সতর্ক হতে বলেছে্ন। করোনার দ্বিতীয় ঢেউ যদিও একটি অনিশ্চিত বিষয়, তারপরও মাস্কের ব্যাপক ব্যবহার সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে পারে। মাস্কের ব্যবহার নিয়ে অনেকের মধ্যে এ বিষয়ে নমনীয়তা (রিলাক্স) দেখা যাচ্ছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনকে ইমামদের মাধ্যমে মাস্ক ব্যবহারের ব্যাপারে সচেতনতা তৈরি করতে যোহর ও মাগরিবের নামাজের পরে ব্রিফ করতে বলা হয়েছে। ‘সবাই মাস্ক ব্যবহার করলে করোনাভাইরাসের সংক্রমণের হার স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পাবে,’ বলেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com