শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বাউফলে গাঁজাসহ এক নারী গ্রেফতার

বাউফলে গাঁজাসহ এক নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে গাঁজাসহ অমলা রানী (৫০) কে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিবুল্লাহর নেতৃত্বে এস আই মাধব চন্দ্র সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার বগা ইউপির বাণাজোরা গ্রাম থেকে একটি চা দোকান থেকে গাঁজাসহ ও গাঁজা বিক্রির সাত হাজার পাঁচ টাকাসহ হাতে নাতে ধরে গ্রেফতার করা হয়েছে। বগা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিবুল্লাহ জানান, দীর্ঘদিন পর্যন্ত ধূত অমলা রানী ও তার স্বামী  ফণ শিকদার বাড়ির কাছে নিজস্ব একটি চা দোকানে বসে অবৈধভাবে গাঁজা বিক্রি করে আসছে। এলাকার জনগনের তথ্যমতে গোপন সংবাদের মাধ্যমে অমলা রানীকে গাঁজা ও নগদ ৭০০৫টাকাসহ আটক করা হয় এবং স্বামী ফণ সিকদার পালিয়ে যায়। তাদের দুই জনের বিরুদ্ধে মাধক দ্রব্যের আইনে মামলা করা হয়েছে।

ধূত অমলা রাণীকে আজ সোমবার সকালে পটুয়াখালী কোর্টে প্রেরন করা হয়েছে ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com