ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

গায়ে হলুদের সাজেই ব্যাটিং

গায়ে হলুদের সাজেই ব্যাটিং
স্পোর্টস ডেস্ক- ক্রিকেটার মীম মোসাদ্দেকের সঙ্গে গত শনিবার গাঁটছড়া বাধেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার সানজিদা।  আগের দিন ছিল তার গায়ে হলুদ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই ব্যাটার গায়ে হলুদের ছবি তুলতে যান রংপুর স্টেডিয়ামে। ফটোসেশনের এক পর্যায়ে মাঠের ভেতরে যান তারা। আগে থেকেই ছোট ছেলেরা টেনিস বল দিয়ে ক্রিকেট খেলছিল। নববধূর ক্রিকেটার সত্ত্বা জেগে উঠল যেন। কত দিন ব্যাট ধরা হয় না! গায়ে হলুদের সাজেই তিনি নেমে গেলেন ব্যাট করতে। তার সেই ছবি তুমুল সাড়া ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সানজিদার জন্য তা এসেছে আনন্দময় বিস্ময় হয়ে। হুট করেই তৈরি হওয়া সেই ফ্রেম এখন স্থায়ী জায়গা পেয়ে গেছে তার হৃদয়ে। বাংলাদেশের হয়ে ১৬টি ওয়ানডে ও ৫৪ টি-টোয়েন্টি খেলেছেন সানজিদা। গত বছর থাইল্যান্ডের বিপক্ষে তার ৭১ রানের ইনিংস সেসময় ছিল দেশের হয়ে রেকর্ড। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। মীম মোসাদ্দেক প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন রংপুর বিভাগীয় দলের হয়ে । ঢাকায় খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেটে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

গায়ে হলুদের সাজেই ব্যাটিং

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত