সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
আজও বৃষ্টি; আবহাওয়া অধিদপ্তরের যে বার্তা

আজও বৃষ্টি; আবহাওয়া অধিদপ্তরের যে বার্তা

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

এই প্রসঙ্গে আবহাওয়া অধিদফতর জানায়, চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে রাজধানীতে সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। রাজধানীতে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। এ সময়ে আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে টানা তিন দিনের বর্ষণে বরগুনাসহ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দেশের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টিতে ক্ষতি হয়েছে আগাম শীতকালীন সবজির।

এর আগে গত কয়েক মাসে ভারি বৃষ্টি ও বন্যায় সবজি উৎপাদন কমেছে। কৃষকরা আশায় ছিলেন, রোদ ঝলমলে আবহাওয়া পেলেই মাঠ থেকে আগাম সবজি তুলে আয় করা যাবে। কিন্তু সে আশা ভেঙে গেল এই নিম্নচাপে।

আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আজ দেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com