শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
আগৈলঝাড়ায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল পংকজ

আগৈলঝাড়ায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল পংকজ

মোঃ জহিরুল জহিরুল ইসলাম সবুজ.আগৈলঝাড়াঃ দুর্গা পুজায় স্ত্রীহর শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল পংকজ নামের এক যুবক। পংকজের রহস্যজনক মৃত্যুকে হত্যা বলে দাবি করছে পরিবার সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন। হাসপাতাল থেকে পংকজের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণে করেছে পুলিশ। থানায় মামলা দায়ের।
জানা গেছে, গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের প্রিয় লাল বৈদ্যর ছেলে পংকজ বৈদ্য (৩৫) রবিবার বিকেলে পুজা উপলে তার স্ত্রী মিতু বৈদ্যকে (২০) নিয়ে আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামে শ্বশুর রবি হালদারের বাড়ি বেড়াতে আসে। রবিবার ভোর রাত সাড়ে চারটার দিকে পংকজ স্ত্রী মিতুর কাছে পানি খেতে চায়। স্ত্রী তাকে পানি এনে দিলে ওই পানি পান করার সময় পংকজের গলায় আটকে গিয়ে সে অসুস্থ হয়ে পরে। তাৎনিক পংকজকে স্থানীয় পল্লী চিকিৎসক সুভাষ ভক্তর কাছে নিলে তিনি পংকজকে দ্রুত হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত দেন। পংকজকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল ফাহাদ চৌধুরী পংকজকে মৃত ঘোষণা করেন।
পংকজের মা তারা রানী বৈদ্য সোমবার সকালে হাসপাতালে সাংবাদিকদের জানান, শ্বশুর পরিবারের সাথে পংকজের সু-সম্পর্ক ছিল না। তাই তার ছেলেকে ওই বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছেন তিনি।
খবর পেয়ে ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম অফিসার নিয়ে হাসপাতালে গিয়ে পংকজের লাশ উদ্ধার করেছেন। গৌরনদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার হাসপাতালে গিয়ে পংকজের স্বজনদের সাথে কথা বলেছেন। এঘটনায় পংকজের ভাই পরিতোষ বৈদ্য বাদী হয়ে সোমবার সকালে আগৈলঝাড়া থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করছেন। মামলা নং-৩৯। পুলিশ পংকজের লাশ মর্গে প্রেরণ করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com