শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
আগৈলঝাড়ায় মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাইন্ডেশন প্রতিষ্ঠাতা মলয় ঘটকের মায়ের প্রার্থনা সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাইন্ডেশন প্রতিষ্ঠাতা মলয় ঘটকের মায়ের প্রার্থনা সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রায় অর্ধশত মরদেহ সৎকার করা মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাইন্ডেশন প্রতিষ্ঠাতা মলয় ঘটকের মায়ের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে আগৈলঝাড়া উপজেলায় রাজিহার ইউনিয়নের বড় বাসাইল গ্রামের ঘটক বাড়ীতে মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাইন্ডেশন প্রতিষ্ঠাতা মলয় ঘটকের মা শোভা রানী কর গত ১৫ অক্টবর ২০২০ তারিখে পরলোক গমন করে। তার বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা হয়েছে। এসময় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুনিল কুমার বাড়ৈ, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ সহকারী অধ্যাপক (নিওনেটোলজি) ডাক্তার বি.সি বিশ্বাস (বিধান), শহীদ স্মৃতি মহা বিদ্যালয় প্রভাষক জতিরময় বৈরাগী, প্রথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবনী বৈদ্য, আগৈলঝাড়া এসএম বালিকা বিদ্যালয় শিক্ষক সৎরঞ্জন সরকার, ঢাকা সাংবাদিক ইউনিয়-ডিইউজে সদস্য এসএম ওমর আলী সানি, আয়কর আইনজীবি সমিরন রায়, সাংবাদিক অমিয় কর ও জগদীস মন্ডল সহ অনেকে।
উল্লেখ্য, স্নেহ মায়া-মমতা আর ভালবাসার মধ্যে জীবন-যাপন করা পরিবারের সদস্য স্ত্রী, ছেলে-মেয়েসহ পরিবারের স্বজনেরাও যখন মুখ ফিরিয়ে নিচ্ছে ঠিক সেই সময়ে প্রাণঘাতি করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে মৃত ব্যাক্তির মরদেহ সৎকার করতে এগিয়ে এসেছে বরিশালের আগৈলঝাড়ার ‘মনোরঞ্জন ঘটক চ্যারিটি ফাউন্ডেশন’ এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলাই নয় তারা বিভিন্ন দুর্যোগেও আত্মনিয়োগ করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com