শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ফেসবুকে ২ কিশোরীর ‘সমকামী প্রেম’, পালিয়ে যাওয়ার পথে পটুয়াখালীতে গ্রেফতার

ফেসবুকে ২ কিশোরীর ‘সমকামী প্রেম’, পালিয়ে যাওয়ার পথে পটুয়াখালীতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে আরেক কিশোরীকে আটক করেছে র‌্যাব-৮। আজ বুধবার সকালে এমভি সুন্দরবন-৫ নামক লঞ্চযোগে পটুয়াখালী পৌঁছালে সেখানকার লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। দুপুরে দুই কিশোরীকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

কিশোরীরা বরাত দি‌য়ে র‌্যাব-৮ জানায়, এক বছর আগে বাউফল পৌর শহরের মহিলা কলেজ এলাকার কিশোরীর (১৬) সাথে গলাচিপা উপজেলার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ফিডার রোড এলাকার অপর এক কিশোরীর (১৬) সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে সম্পর্ক গ‌ড়ে ওঠে। তারা সমকামী এবং একে অপরকে ভালোবাসে।

গত ২২ অক্টোবর দুই কিশোরী তাদের নিজ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর বাউফলের কিশোরীর পরিবার থানায় অপহরণের অভিযোগ ক‌রে। পরে র‌্যাব-৮ বুধবার সকালে ওই দুই কিশোরীকে পটুয়াখালীর লঞ্চঘাট এলাকা থেকে আটক করে।

বাউফল থানার ওসি মোস্তাফজুর রহমান জানান, গলাচিপা উপজেলার কিশোরীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা আছে। এ ছাড়া বুধবার বাউফলের কিশোরীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com