শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
প্রবাসী অধিকার পরিষদের কুয়েত শাখার উদ্যোগে দেশে ফিরলেন অসুস্থ রায়হান; পেলেন আর্থিক সহযোগীতা

প্রবাসী অধিকার পরিষদের কুয়েত শাখার উদ্যোগে দেশে ফিরলেন অসুস্থ রায়হান; পেলেন আর্থিক সহযোগীতা

ডেস্ক নিউজ: মানুষ স্বপ্ন দেখে; ভালোবাসে স্বপ্নের সিঁড়ি বেয়ে উপর তলা স্পর্শ করতে। আর তাইতো পরিবার পরিজনকে একটু সুখে রাখতে আর সমৃদ্ধ করতে পাড়ি জমায় আপন সীমানা ছেড়ে দূর প্রবাসে। কিন্তু না; সেই স্বপ্নকে পদ দলিত করে অসুস্থ হয়ে বেশকিছুদিন হাসপাতালে চিকিৎসাধী থাকার পর আর্থিক সংকটে মানসিকভাবে ভেঙে পরে কিশোরগঞ্জে জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসের গাঁও গ্রামের কুয়েত প্রবাসী রায়হান। এ বাস্তবতাকে মানতে না-পেরে পরিবার-পরিজনের কাছে দেশে ফেরার জন্য ব্যকুল হয়ে পরেন রায়হান।

এ অবস্থায় অসুস্থ প্রবাসী রায়হানের অসহায়ত্বের কথা শুনে মানবতার কল্যানে এগিয়ে আসে প্রবাসী অধিকার পরিষদের কুয়েত শাখা। রায়হান বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার সদস্যদের দেখে তাদের কাছে দেশে যাওয়ার আকুতি জানান। বিষয়টি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার প্রধান সমন্বয়ক সিফাত হোসেনকে অবহিত করা হলে, সহ-সমন্বয়ক রবিউল হক, কাউসার তালুকদার, সোহাগ, এনামুল, জাহাঙ্গীরসহ আরও অনেককে দায়িত্ব দেওয়া হয়। রায়হানের এই ইচ্ছাকে পূরণ করার লক্ষ্যে প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার সদস্যরা তার সার্বিক সহযোগীতা করেন।

দেশে যাওয়ার আগে রায়হানের করোনা টেস্ট করানো হয়, পরে বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে গত শুক্রবার তাকে দেশে পাঠানো হয়। এছাড়াও রায়হানের পরিবারের জন্য উপহার সামগ্রী এবং তার চিকিৎসা বাবদ ৫৪,১০০ টাকা উপহার হিসেবে দেওয়া হয়।

কুয়েত সময় দুপুর ২ টায় রায়হান কুয়েত বিমানবন্দর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। বাংলাদেশ সময় আনুমানিক রাত নয়টায় রায়হান বাংলাদেশে পৌঁছান। বাংলাদেশ থেকে বাংলাদেশে প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে ভাড়াকৃত মাইক্রো বাসে করে বিমানবন্দর থেকে তাকে তার নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।শনিবার বাংলাদেশ যুব অধিকার পরিষদ বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার চটিয়াদি ও পাকুনন্দীয়া উপজেলার সদস্যরা তার বাসায় গিয়ে তার সাথে দেখা করেন। এ সময় রায়হানের পরিবারের হাতে ৫৪,১০০ টাকা তুলে দেওয়া হয় ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com