মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

আজ থেকে ঢাকা-দিল্লি ফ্লাইট চালু ভিস্তারার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা করছে  ভারতের ভিস্তারা এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর দেড়টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ভিস্তারার ফ্লাইট উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, মেম্বার (অপস) এয়ার কমোডর মো. খালিদ হোসেন, ভিস্তারার প্রতিনিধি কাইজাদ পেসি পোস্টওয়াল্লা, ঢাকার জিএসএ মাস ট্রাভেলস অ্যান্ড টুরসের কর্ণধার সোহাগ হোসেন ও বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এস তৌহিদ উল আহসান।

উদ্বোধনের পর ঢাকা থেকে প্রথমবারের মতো দিল্লি যাবে ফ্লাইটটি। এয়ারবাবল চুক্তির আওতায় আপাতত সপ্তাহে দুই দিন (রবিবার ও বৃহস্পতিবার) দুটি ফ্লাইট চলাচল করবে ভিস্তারার।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতের সঙ্গেও আকাশপথে নিয়মিত যোগাযোগ মার্চ থেকে বন্ধ হয়ে যায়। গত ১৮ আগস্ট ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশ সফরে এসে ‘এয়ার বাবল’ চুক্তির প্রস্তাব দেন। ১৭ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি প্রস্তাব দেয় ভারত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com