শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
আগৈলঝাড়ায় যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগৈলঝাড়ায় যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগৈলঝাড়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলে উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে নীরবতা পালন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।
বৈশ্বিক মহামারী করোনার কারণে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র‌্যালী স্থগিত রেখে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদারের সভাপতিত্বে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষি কীর আলোচনা সভায় তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত. উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, জেলা পরিষদ সদস্য ও মহিলালীগ নেত্রী পেয়ারা ফারুক বখতিয়ার, আওয়ামী লীগ সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল ইসলাম টিটু, আওয়ামী লীগ নেতা ইলিয়াস শরিফ, সবুজ আকন, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বজলুল হক হাওলাদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীস সহ সভাপতি আব্দুল্লাহ লিটন।
সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মওলানা ফজলুল হক। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com