রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মুক্তিযুদ্ধ জাদুঘরে আলী যাকেরকে ‘গার্ড অব অনার’

মুক্তিযুদ্ধ জাদুঘরে আলী যাকেরকে ‘গার্ড অব অনার’

নিজস্ব প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের শব্দসৈনিক, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আলী যাকেরকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেওয়া হয়েছে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে। তার নামাজে জানাজা আজ বাদ আসর বনানী কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানান ছেলে ইরেশ যাকের।শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ মুক্তিযুদ্ধ জাদুঘরে নেওয়া হয়। সেখানে তাকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। আলী যাকেরের পরিবারের পক্ষ থেকে তার মরদেহের পাশে উপস্থিত ছিলেন তার স্ত্রী নাট্যজন সারা যাকের, ছেলে ইরেশ যাকের ও মেয়ে শ্রিয়া সর্বজয়া।

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতাকে শ্রদ্ধা জানাতে দেশের শিল্প-সাংস্কৃতি ও নাট্যাঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত হন। ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, নাট্যজন মামুনুর রশীদ, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, মফিদুল হক প্রমুখ।শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী যাকেরের মৃত্যু হয়। মৃত্যুকালে আলী যাকের এক ছেলে ও এক মেয়ে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও অন্যান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।গত ৪ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন আলী যাকের। এছাড়া বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন এ গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মৃত্যুর আগে তার করোনা শনাক্ত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com