বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মোংলায় কলেজ ছাত্রীকে উক্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে তিন মাসের কারাদন্ড

মোংলায় কলেজ ছাত্রীকে উক্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে তিন মাসের কারাদন্ড

মোংলা প্রতিনিধি: মোংলায় কলেজ ছাত্রী এক তরুণীকে উক্ত্যক্ত করার অভিযোগে পুলিশের হাতে আটক এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত যুবককে আজ সকালে মোংলা থানা থেকে বাগেরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে।
মোংলা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার ওসমান গনির কলেজ পড়ুয়া এক তরুণীকে দীর্ঘদিন যাবত উক্ত্যক্ত করতো যুবক বাদল মাতুব্বর। এব্যাপারে তার পিতা-মাতাকে অবহিত করলেও তারা কোন প্রতিকার না করায় মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই কলেজ ছাত্রীর মা-জোহরা খাতুন। এ অভিযোগের সুত্র ধরে পুলিশ শুক্রবার বিকেলে অভিযুক্ত যুবক মনিরুজ্জামান বাদলকে (২৮) কে দ্বিগরাজ বালুরমাঠ এলাকা থেকে আটক করে। পরে তাকে থানায় আনার পর রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী আটক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত বাদল বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার সেলিম মাতুব্বরের ছেলে। শনিবার সকালে আটক বাদল মাতুব্বরকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় ওসি ইকবাল বাহার চৌধুরী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com