রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ক্রিকেটকে বিদায় জানালেন পার্থিব প্যাটেল

ক্রিকেটকে বিদায় জানালেন পার্থিব প্যাটেল

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন সাবেক ভারতীয় উইকেটরক্ষক পার্থিব প্যাটেল। বুধবার এক টুইট বার্তায় সব ধরণের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি।

ভারতের হয়ে মোট ২৫ টেস্টে ৯৩৪ রান ও ৩৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৭৩৬ করেছেন পার্থিব প্যাটেল। এছাড়া দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৬ রান করেছেন তিনি।

২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে ইংল্যান্ড সফরে ভারতীয় দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছিলেন পার্থিব। ভারতীয় দলের জার্সি গায়ে শেষ টেস্ট ম্যাচটি পার্থিব প্যাটেল খেলেছিলেন ২০১৮ সালে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানসবার্গে।

সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে অভিষেক হয়েছিল পার্থিব প্যাটেলের। কিন্তু তার এক-দুই বছরের মধ্যে মহেন্দ্র সিং ধোনির আগমণ হওয়ায় ভারতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন পার্থিব। তবে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ছাড়া আরও বেশ কিছু দলের হয়ে আইপিএল মাতিয়েছেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com