বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
পিরোজপুরে ঘুষের টাকাসহ অডিট অধিদপ্তরের ২ কর্মকর্তা আটক

পিরোজপুরে ঘুষের টাকাসহ অডিট অধিদপ্তরের ২ কর্মকর্তা আটক

নাজমুছ ছালেহিন, পিরোজপুর প্রতিনিধি:
ঘুষের টাকাসহ অডিট অধিদপ্তরের দুই কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বিকেলে তাদেরকে পিরোজপুর এলজিইডি ভবনের তৃতীয় তলা থেকে ঘুষের ৪ লক্ষ ১৬ হাজার টাকাসহ আটক দুদক এর বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মন্ডল এর নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি দল।
আটককৃত মোঃ জহির রায়হান শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের এসএএস সুপারিনটেডেন্ট এবং মোঃ শামীম হোসেন অডিট এন্ড একাউন্টস অফিসার।
দুদকের উপ-পরিচালক দেবব্রত মন্ডল জানান, দুদক গোপন সংবাদের ভিত্তিতে এলজিইডি ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ওই দুই কর্মকর্তাকে ঘুষের টাকাসহ আটক করে। পিরোজপুরে প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে অডিটের কাজ করার জন্য ওই ভবনে অবস্থান করছিলেন আটককৃতরা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com